২১ আগষ্ট মুক্তি পাবে ‘লাভার নাম্বার ওয়ান
বর্তমান সময়ের নবাগত নায়কদের দৌড়ে এগিয়ে থাকা নায়ক বাপ্পী চৌধুরী এবং আলোচিত নায়িকা পরী মনির অভিনীত ছবি ‘লাভার নাম্বার ওয়ান’ মুক্তি পাবে আগামী ২১ আগষ্ট। এ ছবির মাধ্যমে এ প্রথম একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এ দু’জনকে।
ছবির গল্পে দেখা যাবে, মামাতো বোন তানিয়া ছোটবেলা থেকেই বাপ্পীকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার কথা বলা হয়ে ওঠে না কখনো। এক দুর্ঘটনায় বাদশাহর সঙ্গে দেখা হয় পরীমনির। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় বাপ্পীর। ঘটনাচক্রে তানিয়ার ভালোবাসার কথাও জানতে পারে বাপ্পী। শুরু হয় সম্পর্কের টানাপড়েন।
এ সিনেমার গল্পে বাপ্পী এবং পরী মনি অভিনয় করছেন ‘বাদশাহ’ও ‘দোলা’ চরিত্রে।
চলচ্চিত্রটিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘প্রিয়া’। এ চরিত্রে অভিনয় করেছেন নবাগতা তানিয়া বৃষ্টি। ছবিতে বাপ্পীর পাশাপাশি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন পরী মনিও। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শরীফ প্রমুখ। মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন ফারুক ওমর। এ ছবিতে গান থাকছে মোট পাঁচটি। গানগুলো লিখেছেন আলী আকরাম শুভ, আতিকসহ আরও অনেকে।
এছাড়া গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবরসহ আরও কয়েকজন কণ্ঠশিল্পী।এ বিষয়ে বাপ্পি চৌধুরি বাংলামেইলকে বলেন, ‘এ ঈদে আমার কোন ছবি মুক্তি পাচ্ছে না। এজন্য অনেকে ভাবতে পারে বাপ্পির কোন ছবি এ ঈদে নেই। ‘লাভার নাম্বার ওয়ান’ নিয়ে বাপ্পি আসছে ঈদের পরেই। এ ছবিটি নিয়ে বেশি কিছু বলতে চাই না। দর্শক শুধু বলব প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।
২১ আগষ্ট মুক্তি পাবে ‘লাভার নাম্বার ওয়ান
Reviewed by sohel
on
July 02, 2015
Rating:
Reviewed by sohel
on
July 02, 2015
Rating:


