মডেল স্মৃতি ফিরলেন প্রীতমের গানে
অবশেষে প্রকাশ পেয়েছে প্রীতম আহমেদের নতুন মিউজিক ভিডিও ‘আমার ও পরান যাহা চায়’।আজ থেকে বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে ভিডিওটি দেখা যাচ্ছে। গত বছরের শেষের দিকে প্রীতম প্রকাশ করেন নিজের দশম একক অ্যালবাম ভোট ফর ঠোঁট।অ্যালবামটি প্রকাশ পায় রবি রেডিওতে। সেই অ্যালবামেই রবীন্দ্রনাথের ‘‘আমার ও পরান যাহা চায়’ গানটি নতুনভাবে সুর ও সঙ্গীত করেন প্রীতম নিজেই। গানটিতে প্রীতমের পাশাপাশি মডেল হিসেবে রয়েছেন সময়ের আলোচিত মডেল স্মৃতি ফামি।অনেকদিন পর প্রীতমের গানে ফিরলেন স্মৃতি।মিউজিক ভিডিওটি সম্পর্কে প্রীতম বলেন,বসুন্ধরার পূর্বাঞ্চল এলাকার বিভিন্ন লোকেশনে ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে।গানটির কথা ও সুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের।প্রীতম বলেন, ‘এরইমধ্যে ভিডিওটির জন্য সবার কাছ থেকে দুর্দান্ত রকম সাড়া পাচ্ছি। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি খুবই হ্যাপী! আশাকরি কিছুদিনের মধ্যেই ভিডিওটির সবার পছন্দের তালিকায় চলে আসবে।’উল্লেখ্য,এর আগে ভোট ফর ঠোঁট এ্যালবামের ভোট ফর ঠোঁট ,ঘড়,ফিরে আয় শীর্ষক গানের মিউজিক ভিডিও বের করেন তিনি।অচিরেই এ্যালবামটি সিডি আকারে হাতে পাবেন শ্রোতারা।
মডেল স্মৃতি ফিরলেন প্রীতমের গানে
Reviewed by sohel
on
July 01, 2015
Rating:
Reviewed by sohel
on
July 01, 2015
Rating:


