ফেসবুকে বাজে মন্তব্যকারীদের প্রতি হ্যাপীর হুমকি
বিনোদন ডেস্ক : সম্প্রতি দেশের জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় খেলোয়ার নাসির হোসেন ও তার বোনকে নিয়ে ফেসবুকে করা কুরুচিকর মন্তব্য নিয়ে সরব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি। এই দুঃখজনক বিষয়টি নিয়ে মুখ খুলছেন দেশের তারকা থেকে একেবারে আপামর রুচিবোধ সম্পন্ন মানুষটিও। এ ঘটনার পর থেকেই ভার্চুয়ালে অরুচিকর ‘মন্তব্য’ ও ‘মন্তব্যকারী’দের বিরুদ্ধে উঠে প্রতিবাদ। সেই প্রতিবাদে যেনো নিজেকে সামিল করলেন চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপীও!ফেসবুকের এক স্ট্যাটাসে চিত্র নায়িকা হ্যাপী বাজে মন্তব্যকারীদের প্রতি হুমকি দিয়ে লিখেন,
ফেসবুকে আমার ফ্রেন্ডলিস্টে থাকতে হলে কমেন্ট করার বেলায় অন্তত দশবার চিন্তা করে করবেন। কথাগুলো বাধ্য হয়ে বলতে হচ্ছে। ফেসবুকে কমেন্ট করার বেলায় সবাই পন্ডিত হয়ে যায়। এত পন্ডিত আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে কোন দরকার নেই।
আমার কথা আপনার ভাল না লাগলে আনফ্রেন্ড অপশনে চলে যান। আর ফলোয়ারদের উদ্দেশ্যে বলছি আমার পোষ্টে কমেন্ট করতে না পেরে বাজে ক্যাপশন দিয়ে কিছু শেয়ার করবেন না, তাহলে ব্লক করতে দুইবার ভেবে দেখব না।অধিকাংশ বাজে চিন্তা ভাবনার লোকের জন্যই কমেন্ট পাবলিক করি না। চিন্তাভাবনা বদলান। আর যারা সত্যিকার অর্থে আমার শুভাকাঙ্খী তাদেরকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভাল ভাল কাজ উপহার দিতে পারি এবং আপনাদের এত ভালবাসার মূল্য দিতে পারি। উল্লেখ্য, ক’দিন আগে বাংলাদেশ বিমানের ফ্লাইটে বসে নিজের বোনের সাথে একটি ‘সেলফি’ পোস্ট করেছিলেন নাসির হোসেন, আর সেখানে গিয়ে তার বোনকে ঘিরে প্রচুর মানুষ অরুচিকর মন্তব্য করে।
ফেসবুকে বাজে মন্তব্যকারীদের প্রতি হ্যাপীর হুমকি
Reviewed by sohel
on
July 01, 2015
Rating:
Reviewed by sohel
on
July 01, 2015
Rating:


