অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিনকে চায় বিসিবি

বেঙ্গালুরুতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিন আহমেদকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
গত দুই দিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান যোগাযোগ রক্ষা করে চলেছেন আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে। বোর্ড সভাপতি তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে।
এদিকে তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করণীয় ঠিক করতে আজ রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন তো করা হবেই, বিসিবির চাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিনকে চায় বিসিবি
Reviewed by sohel
on
March 20, 2016
Rating:
Reviewed by sohel
on
March 20, 2016
Rating:

